কোটচাঁদপুর পৌর মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

Date:

spot_img

​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) কলেজের হলরুমে এক আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মোঃ সমছুল আলম খান, মোঃ মঈন উদ্দিন খান, সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল ওহাব, মোঃ নজরুল ইসলাম ও নাজনীন হাফিজা।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের পর বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীরা কলেজ জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

​সভাপতির সমাপনী বক্তব্য ও দিকনির্দেশনার পর বিদায়ী পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শেষে ছাত্রীদের হাতে পরীক্ষার উপকরণ ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোছাঃ হাসিনা ফেরদৌস।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...