
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) কলেজের হলরুমে এক আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মোঃ সমছুল আলম খান, মোঃ মঈন উদ্দিন খান, সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল ওহাব, মোঃ নজরুল ইসলাম ও নাজনীন হাফিজা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের পর বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীরা কলেজ জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভাপতির সমাপনী বক্তব্য ও দিকনির্দেশনার পর বিদায়ী পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শেষে ছাত্রীদের হাতে পরীক্ষার উপকরণ ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোছাঃ হাসিনা ফেরদৌস।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬