২৩ জুনকে ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ, নাশকতা ঠেকাতে নজরদারি জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

spot_img

আগামী ২৩ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে না; বরং এটিকে একটি ‘মাফিয়া দল’ হিসেবে দেখে। তিনি জানান, দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। এ পরিস্থিতিতে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এলাকাটি অপরাধীদের বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত। তবে সরকার মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং খুব শিগগিরই এ এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বর্তমান সরকারের কার্যক্রমের বিষয়ে সালাহউদ্দিন আহমদ দাবি করেন, অতীতের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অধিক সক্রিয় ও দ্রুতগতিতে কাজ করছে, যার প্রতিফলন সাধারণ মানুষও দেখতে পাচ্ছে।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-এর গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোল-এর মাধ্যমে সক্রিয় পদক্ষেপ নেওয়ার ফলেই তাকে দুবাইয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি নথিপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দ্রুতই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ বাহিনীর মনোবল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় জনগণের মধ্যে পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে—এমন ধারণা তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকারের অধীনে পুলিশ সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে সক্ষম হয়েছেন। তাদের এই প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবেই আজ পুরস্কৃত করা হচ্ছে বলে জানান তিনি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...