স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

Date:

spot_img

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাইকেল মিলার। সাক্ষাৎকালে তারা গণমাধ্যমের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং সংবাদমাধ্যমের বিকাশে আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং এ প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।

তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে একই সঙ্গে জনগণকে ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেওয়াও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি জানান, সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি খসড়া প্রণয়ন কমিটি গঠন করা হবে। এই কমিটি একটি জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রস্তুত করে সরকারের কাছে উপস্থাপন করবে। পরবর্তীতে ওই কর্মপরিকল্পনার সুপারিশের ভিত্তিতেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে একটি কার্যকর, স্বচ্ছ ও স্বাধীন কমিশন প্রতিষ্ঠা করা সম্ভব হবে, যা দেশের গণতান্ত্রিক চর্চা ও তথ্যপ্রবাহকে আরও শক্তিশালী করবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...