ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার ১৩ টাকা

Date:

spot_img

দেশের বাজারে স্বর্ণালঙ্কারের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, যা আগের ভ্যাটসহ মূল্যের তুলনায় ৯ হাজার ১৩ টাকা কম।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গত ১৫ জুন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ করলে স্বর্ণালঙ্কারের মূল্য দাঁড়ায় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা। নতুন মূল্য নির্ধারণের ফলে ভোক্তারা ভরিপ্রতি ৯ হাজার ১৩ টাকা কম দামে স্বর্ণালঙ্কার কিনতে পারবেন।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, যা আগের তুলনায় ৮ হাজার ৪৯১ টাকা কম।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। এ ক্ষেত্রে ভরিপ্রতি দাম কমেছে ৬ হাজার ৯২০ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা, যা আগের তুলনায় ৫ হাজার ১৭০ টাকা কম।

আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা এবং দেশের বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজুস এ নতুন মূল্য নির্ধারণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন এই মূল্য নির্ধারণের ফলে দেশের স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...