বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Date:

spot_img

জয়নাল আবেদীন টুক্কু, বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বুধবার (১৭ জুন) সকালে বান্দরবানের জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের নিকট থেকে তাদের পেশাগত ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন সমস্যা, মতামত ও প্রস্তাবনা শোনেন। তিনি উত্থাপিত বিষয়সমূহের যথাযথ সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় মে/২০২৬ মাসে গুরুত্বপূর্ণ মামলা তদন্তে বিশেষ সাফল্য অর্জনকারী, তদন্তকারী কর্মকর্তাসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় পুলিশি সেবা প্রদানকারী সদস্যদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় তাদের নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একই উদ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় তিনি সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে জনগণের দোরগোড়ায় মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলার বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি, চেকপোস্ট ও ক্যাম্পসমূহের কার্যক্রম আরও গতিশীল ও সেবাবান্ধব করার লক্ষ্যে অফিস সামগ্রী এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

সভায় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...