মাধবপুরের কালিগঞ্জ বাজারে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

Date:

spot_img

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল মাধবপুর উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. শাহ আলম (৩৮)। তিনি মাধবপুর উপজেলার ছাতিয়াইন উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. ডোগাই মিয়া এবং মাতার নাম আনোয়ারা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে একটি চৌকস দল শনিবার ( ১৩ জুন ) রাত আনুমানিক ১০ ঘটিকায় মাধবপুর থানাধীন ১১ নং বাঘাশুরা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় শাহ আলমের ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৬০০ (ছয়শত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

অভিযানে অংশগ্রহণ করেন এসআই সাকিব হোসেন, এসআই স্বপন চন্দ্র, এএসআই মো. নাঈম মিয়া ও এএসআই গোলাম সারোয়ারসহ সঙ্গীয় ফোর্স।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এছাড়া জেলার মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...