মরক্কোর কাছে আটকে গেল ব্রাজিল, বিশ্বকাপ শুরু ড্র দিয়ে

Date:

spot_img

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। প্রথম ১৫ মিনিটে ব্রাজিলকে বেশ চাপে ফেলে দেয় আফ্রিকার প্রতিনিধিরা। ডান-বাম দুই প্রান্ত ও মাঝমাঠে আধিপত্য বিস্তার করে একের পর এক আক্রমণ চালায় তারা। ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে তখন দেখা যায় ছন্দহীনতা ও ভুল পাসের ছড়াছড়ি।

মরক্কোর এই চাপের ফল আসে ২১তম মিনিটে। ব্রাহিম দিয়াজের চমৎকার পাস থেকে বল পেয়ে ব্রাজিলের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে দৃষ্টিনন্দন গোল করেন ইসমাইল সাইবারি। তার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় মরক্কো।

গোল হজমের পর ধীরে ধীরে খেলায় ফিরতে শুরু করে ব্রাজিল। বলের নিয়ন্ত্রণ বাড়ানোর পাশাপাশি আক্রমণেও ধারালো হয়ে ওঠে তারা। এরই ধারাবাহিকতায় ৩২তম মিনিটে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢুকে ডান পায়ের দুর্দান্ত শটে জালে বল জড়ান এই ব্রাজিলিয়ান তারকা।

বিরতির পর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায়। তবে শেষ পর্যন্ত আর কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের ফলে বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করা হলো না ব্রাজিলের। অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছে মরক্কো।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...