মাদক সেবন ও পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ: বাহুবলে যুবকের এক বছরের কারাদণ্ড

Date:

spot_img

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদক সেবন এবং মাদকাসক্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে রমজান মিয়া (৩২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ জুন) দিবাগত রাতে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

দণ্ডপ্রাপ্ত রমজান মিয়া উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার দিন মাদক সেবন করে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও উচ্ছৃঙ্খল আচরণ করেন। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও কারাভোগের আদেশ দেওয়া হয়।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, “মাদক সমাজ ও পরিবারের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে সামাজিক অস্থিরতা ও পারিবারিক সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...