কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

Date:

spot_img

আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে কক্সবাজার বিমানবন্দর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (১৩ জুন) প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই কক্সবাজার বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বৃষ্টিস্নাত আবহাওয়াকেও উপেক্ষা করে ভোর থেকেই হাজারো নেতাকর্মী বিমানবন্দর এলাকায় অবস্থান নেন। বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বিমানবন্দর এলাকা।

দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এক নজর তাকে দেখার জন্য বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বিমানবন্দরে ছুটে আসেন।

এ সফর উপলক্ষে একদিন আগেই কক্সবাজারে পৌঁছেছেন সরকারের একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

দলীয় সূত্র জানায়, চারদলীয় জোট সরকারের সময় দায়িত্বশীল অবস্থানে থেকে কক্সবাজার সফরের পর এবার দীর্ঘ বিরতির পর পুনরায় এই জেলায় আসেন তারেক রহমান। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর পর্যটন নগরী কক্সবাজারে এটিই তার প্রথম সরকারি সফর।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও নেতাকর্মীদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর কক্সবাজারের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, পর্যটন খাতের সম্প্রসারণ এবং রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে সফরটিকে জেলার জন্য একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...