টানা চার দফা কমানোর পর আবারও বাড়ল স্বর্ণের দাম

Date:

spot_img

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। শনিবার (১৩ জুন) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা সোনার দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন স্বর্ণের দাম

২২ ক্যারেট: প্রতি ভরি ২,২৪,৯৪০ টাকা (বৃদ্ধি ৬,৫৯০ টাকা)

২১ ক্যারেট: প্রতি ভরি ২,১৪,৭৩৪ টাকা (বৃদ্ধি ৬,২৯৮ টাকা)

১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৮৪,০৫৮ টাকা (বৃদ্ধি ৫,৩৬৬ টাকা)

সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১,৪৯,৮৮২ টাকা (বৃদ্ধি ৪,৩৭৪ টাকা)

চার দফায় কমেছিল প্রায় ২০ হাজার টাকা

এর আগে চলতি মাসে ধারাবাহিকভাবে চার দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল। ২ জুন, ৬ জুন, ১০ জুন এবং ১১ জুন পর্যায়ক্রমে মোট ১৯ হাজার ৭৭১ টাকা কমানো হয় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে। তবে সর্বশেষ সিদ্ধান্তে সেই ধারা ভেঙে আবারও দাম বাড়ানো হলো।

বাজুসের কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...