মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন তরুণ সমাজসেবক হাবিব নিশো

Date:

spot_img

সাইফুল ইসলাম

শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায়, হাবিব নিশো নিজ হাতে এলাকার একটি মসজিদের অজুখানা ও ওয়াশরুম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিচ্ছেন। কোনো প্রকার লোক দেখানো আয়োজন ছাড়াই সাধারণ মানুষের মতো হাতে বালতি ও ব্রাশ নিয়ে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। তার এমন মানবিক ও বিনয়ী কর্মকাণ্ড স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয়রা জানান, হাবিব নিশো দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করা এবং এলাকার যুবসমাজকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, “হাবিব নিশো শুধু কথা বলেন না, নিজে কাজ করে দেখান। একজন তরুণ হয়েও তিনি সমাজের জন্য যে দায়িত্ববোধ দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন মানুষই সমাজের সম্পদ।”

সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে হাবিব নিশো প্রমাণ করেছেন, সমাজ পরিবর্তনের জন্য বড় পদ বা ক্ষমতা নয়, প্রয়োজন আন্তরিকতা ও মানুষের প্রতি ভালোবাসা। তার এ ধরনের কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে সমাজসেবায় আরও বেশি উৎসাহিত করবে বলে মনে করছেন সচেতন মহল।

মানবসেবায় নিবেদিতপ্রাণ এই তরুণের প্রতি আউশনারা ইউনিয়নের মানুষের ভালোবাসা ও আস্থা দিন দিন আরও দৃঢ় হচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...