‎রংপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

Date:

spot_img


‎রংপুর ব্যুরো

‎শ্রমিক সমাজের মধ্যে আদর্শিক চেতনা, সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন রংপুর মহানগর জামায়াত কার্যালয়ে আয়োজিত এ শিক্ষা শিবিরে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মসূচিতে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণ এবং নৈতিক ও আদর্শিক নেতৃত্ব গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমীর এ টি এম আজম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে শ্রমিক সমাজ নানা ধরনের অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি তাদের নৈতিক ও আদর্শিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর সে লক্ষ্য অর্জনে দক্ষ, সৎ ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই।

‎তিনি আরও বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শুধু শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনই করে না, বরং তাদের নৈতিক চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ সৃষ্টি এবং সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্যও কাজ করে যাচ্ছে। ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি পেলে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সাধারণ শ্রমিকদের কাছে সংগঠনের দাওয়াত ও কর্মসূচি আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আল-আমিন হাসান। তিনি বলেন, একটি শক্তিশালী ও কার্যকর শ্রমিক সংগঠন গড়ে তুলতে হলে দায়িত্বশীলদের মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্ববোধের সমন্বয় থাকতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকদের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের কল্যাণে কাজ করতে হবে এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর সভাপতি অ্যাডভোকেট মোঃ কাওছার আলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও আদর্শিক চেতনা জাগ্রত করতে হবে। তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

‎তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে নিজ নিজ এলাকায় শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের সমস্যা-সম্ভাবনা সম্পর্কে সচেতন থাকতে হবে। ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করে শ্রমিকদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ শাহানত মিয়া। তিনি সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্য বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, সংগঠনের প্রতিটি কর্মসূচি সফল করতে হলে নিয়মিত যোগাযোগ, জবাবদিহিতা ও দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে।

‎শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ মোত্তালেব হোসেন, আবু সায়েম, সাইফুল ইসলাম, মোঃ সেলিম মিয়া, সহকারী সেক্রেটারি ও হকার্স বিভাগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, রিকশা বিভাগের সভাপতি আবু সাঈদসহ মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

‎দিনব্যাপী শিক্ষা শিবিরে ইসলামী শ্রমনীতি, সাংগঠনিক কাঠামো, নেতৃত্ব বিকাশ, শ্রমিকদের অধিকার ও দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা, দাওয়াতি কার্যক্রম, কর্মপরিকল্পনা বাস্তবায়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং বর্তমান জাতীয় প্রেক্ষাপটে শ্রমিক সংগঠনের ভূমিকা নিয়ে একাধিক সেশন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, শ্রমিক শ্রেণি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই তাদের জীবনমান উন্নয়ন, কর্মপরিবেশের নিরাপত্তা এবং মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনকে আরও জোরদার করতে হবে।

‎বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি, মাদক এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করাও সময়ের দাবি। এ লক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিটি কর্মীকে সমাজ পরিবর্তনের অগ্রসৈনিক হিসেবে কাজ করতে হবে।

‎দিনব্যাপী প্রশিক্ষণ ও আলোচনা শেষে অংশগ্রহণকারীরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আরও আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সমাপনী পর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শিক্ষা শিবিরে বক্তারা শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...