কানাডায় ফিফা বিশ্বকাপের দায়িত্ব পালন করছেন সুনামগঞ্জের মেয়ে মাশরাফি চৌধুরী ফাইজা

Date:

spot_img

​বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়াইল গ্রামের কৃতি সন্তান মাশরাফি চৌধুরী ফাইজা। তিনি ফিফা বিশ্বকাপ ২০২৬ এর অফিসিয়াল ভলান্টিয়ার ও অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

বর্তমানে তিনি কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির (York University) শিক্ষার্থী।
​বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কানাডার টরন্টো শহরে আয়োজিত এই বিশাল কর্মযজ্ঞে ফাইজা বিভিন্ন দেশের অতিথি, কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর মতো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর পরিচালনায় হাজারো স্বেচ্ছাসেবকের সাথে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
​মাশরাফি চৌধুরী ফাইজার এই অর্জনকে সুনামগঞ্জ, সিলেট অঞ্চলসহ পুরো বাংলাদেশের জন্য এক অনন্য গৌরব হিসেবে দেখছেন স্থানীয়রা।

সংশ্লিষ্টদের মতে, ফাইজার এই আন্তর্জাতিক সাফল্য দেশের নতুন প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে অনুপ্রেরণার এক নতুন উৎস।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...