১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর, ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার

Date:

spot_img

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ ১১ বছর পর নতুন পে-স্কেল বা বেতন কাঠামো কার্যকর করতে যাচ্ছে সরকার। আগামী ১ জুলাই থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে বলে জানা গেছে। তবে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, নতুন পে-স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে তিন অর্থবছর পর্যন্ত সময় লাগতে পারে। প্রথম ধাপে আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে জনসেবা খাতে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হতে পারে, যা চলতি অর্থবছরের মূল বাজেটের ৭২ হাজার ২৪ কোটি টাকার তুলনায় প্রায় ৯৬ শতাংশ বেশি। চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৮৬ হাজার ৮৬২ কোটি টাকা। সেই হিসাবে এবার বরাদ্দ বাড়ছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জনসেবা খাতে বাড়তি বরাদ্দের পুরো অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধিতে ব্যয় হবে না। এ বরাদ্দের আওতায় নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বেতন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।

নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া এবং প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করার লক্ষ্য নিয়েছে সরকার। এ ঘোষণার ফলে দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...