সোনার দাম ভরিতে আরও ৪ হাজার ৪৩২ টাকা কমলো

Date:

spot_img

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ৭৮২ টাকায়। এর আগে বুধবার এ মানের সোনার দাম ছিল ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হবে ৪ হাজার ৮৪১ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে আসন্ন জাতীয় বাজেটে সোনা ও স্বর্ণালংকারের ওপর ভ্যাট কাঠামোয় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে দেশে সোনা ও স্বর্ণালংকার কেনাবেচায় মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হয়। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই পদ্ধতি পরিবর্তন করে নির্ধারিত অঙ্কের ভ্যাট আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা নির্দিষ্ট ভ্যাট নির্ধারণ করা হতে পারে। বর্তমানে বাজারমূল্য অনুযায়ী প্রতি ভরি স্বর্ণালংকারে ১০ হাজার টাকার বেশি ভ্যাট দিতে হয়। একই সঙ্গে উৎসে করও কমানোর প্রস্তাব রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভ্যাট ও কর কাঠামোয় এই পরিবর্তন কার্যকর হলে দেশের স্বর্ণ ব্যবসা আরও গতিশীল হবে এবং ভোক্তারাও কিছুটা স্বস্তি পাবেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...