সাভারে সাংবাদিকদের ওপর হামলা, কক্সবাজার থেকে মূল হোতা শামীমসহ গ্রেপ্তার ৩

Date:

spot_img

ঢাকা সাভারে মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনার মূল হোতা ও মাদক সিন্ডিকেটের প্রধান শামীম রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তার দুই সহযোগী রাজু ও রাকিবকেও গ্রেপ্তার করা হয়।

​বুধবার (১০ জুন) পুলিশের একটি বিশেষ দল কক্সবাজারে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা এই তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে সাভারে মাদকের প্রকাশ্য সাম্রাজ্য ও এর পেছনের সিন্ডিকেট নিয়ে তথ্য সংগ্রহ করতে যান তিন গণমাধ্যমকর্মী, এতে ক্ষিপ্ত হয়ে মাদক সম্রাট শামীম রেজা ও তার অনুসারীরা সাংবাদিকদের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়।

ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল এই মাদক চক্রের সদস্যরা ​ঘটনার পর থেকেই আসামিদের আইনের আওতায় আনতে তৎপর ছিল প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে গ্রেপ্তার এড়াতে আসামিরা পর্যটন নগরী কক্সবাজারে আত্মগোপন করে আছে পরে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে মূল হোতা শামীম রেজা, রাজু ও রাকিবকে গ্রেপ্তার করে।

​​এই সফল অভিযানের পর স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংবাদকর্মীরা, নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ সাংবাদিক জানান সাংবাদিকেরা ব্যক্তি স্বার্থে নয়, দেশ ও জাতির কল্যাণে কাজ করেন। সমাজ থেকে অন্যায়, অপরাধ আর মাদকের মতো ব্যাধি তুলে ধরাই আমাদের কাজ।

এই দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক ছিল। তবে প্রশাসন যেভাবে তৎপরতা দেখিয়ে অপরাধীদের আইনের আওতায় এনেছে তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।

​পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। তাদের সাভার থানায় নিয়ে এসে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মাদকের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে প্রশাসন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...