ভোটের দায়িত্বে মারা গেলে পরিবার পাবে ১০ লাখ টাকা অনুদান

Date:

spot_img

ভোটগ্রহণ ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মৃত্যুবরণ করলে তার পরিবারকে ১০ লাখ টাকা এককালীন অনুদান দেবে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১০ জুন) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এ-সংক্রান্ত নীতিমালায় ইসির উপ-সচিব রাশেদুল ইসলামের স্বাক্ষর রয়েছে।

নীতিমালা অনুযায়ী, ভোট বা ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা বা হামলার শিকার হয়ে মারা গেলে তার পরিবার ১০ লাখ টাকা অনুদান পাবে। এছাড়া গুরুতর আহত বা স্থায়ীভাবে অক্ষম হলে ৪ লাখ টাকা, গুরুতর আহত বা অস্থায়ীভাবে অক্ষম হলে ২ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।

এছাড়া দায়িত্ব পালনকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে মৃত্যু হলে পরিবারকে ৬ লাখ টাকা অনুদান দেওয়া হবে। গুরুতর অসুস্থ বা স্থায়ীভাবে অক্ষম ব্যক্তির জন্য ৩ লাখ টাকা, সাময়িকভাবে অসুস্থ ব্যক্তির জন্য ৫০ হাজার টাকা, হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করলে ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদানের ব্যবস্থা রাখা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, অনুদান পেতে আহত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কমিটির যাচাই-বাছাই শেষে আবেদন নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হবে। কমিশনের অনুমোদনের ভিত্তিতে অনুদানের অর্থ প্রদান করা হবে।

নির্বাচনী দায়িত্ব পালনের সময় ঝুঁকির মুখে থাকা কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...