জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

Date:

spot_img

আন্তর্জাতিক ডেস্ক

জর্ডানের একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন সেনাদের অবস্থান করা ওই ঘাঁটিতে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানায়।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার, একটি প্রধান কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রগুলো ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।

ইরানি বাহিনীর ভাষ্য অনুযায়ী, এ হামলা ছিল যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী সামরিক পদক্ষেপের জবাবে পরিচালিত বৃহত্তর পাল্টা অভিযানের অংশ। একই অভিযানে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন বিমান ও নৌঘাঁটির ২১টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি। পাশাপাশি ইরানের আকাশসীমায় প্রবেশ করা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে তারা।

বিবৃতিতে ওয়াশিংটনকে সতর্ক করে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন সামরিক পদক্ষেপের জবাবে আরও কঠোর ও ব্যাপক প্রতিক্রিয়া জানাতে তারা প্রস্তুত। সংঘাত আরও বিস্তৃত হলে তার দায়ভার যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে বলেও উল্লেখ করা হয়।

এদিকে ইরানের এই ক্ষেপণাস্ত্র অভিযানের পর প্রতিবেশী কুয়েতের সশস্ত্র বাহিনী জরুরি সতর্কতা জারি করেছে। কুয়েতি সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য আকাশপথের হুমকি মোকাবিলায় সক্রিয় রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির কর্তৃপক্ষ নাগরিকদের সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে কেবল অনুমোদিত সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান এই সামরিক উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে বলে পর্যবেক্ষকদের অভিমত।

সূত্র: আল জাজিরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...