মারধর, টাকা ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগ; থানায় লিখিত অভিযোগ

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় এক গার্মেন্টস কর্মীকে মারধর করে আহত এবং তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের এক সহকর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. ফয়সাল আহমেদ একটি পোশাক কারখানায় জুনিয়র কাটিংম্যান হিসেবে কর্মরত। তার অভিযোগ, একই প্রতিষ্ঠানে কর্মরত নাজমুলের সঙ্গে পূর্ব বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৬ জুন সন্ধ্যায় কারখানা থেকে ছুটি শেষে বাসায় ফেরার পথে আশুলিয়ার কবিরপুর এলাকায় নাজমুল ও তার কয়েকজন সহযোগী তার পথরোধ করেন। এ সময় তারা তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তার ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগে বলা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, হামলার একপর্যায়ে তার পকেটে থাকা ১৪ হাজার ৫০০ টাকা জোরপূর্বক নিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা।

হামলায় আহত ফয়সাল আহমেদ স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণের পর পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...