দেওয়ানগঞ্জ সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির সঙ্গে স্থানীয়দের রাতভর পাহারা

Date:

spot_img

দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পুশইন প্রতিরোধে বিজিবির পাশাপাশি সক্রিয় ভূমিকা পালন করছেন স্থানীয় সাধারণ মানুষ। পার রামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া জে.কে.-এর উদ্যোগে মসজিদে মাইকিং করা হলে গ্রাম পুলিশ ও এলাকাবাসী সীমান্ত এলাকায় পাহারা দিতে মাঠে নামেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে লাঠিসোঁটা নিয়ে রাতভর সীমান্ত এলাকায় নজরদারি চালান স্থানীয়রা। বিজিবির সঙ্গে সমন্বয় করে পরিচালিত এ যৌথ পাহারায় সীমান্ত এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।

এলাকাবাসী জানান, দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় তারা বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। স্থানীয়দের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে এলাকা বাসি মনে করছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...