
মোতাছিম বিল্লাহ সবুজ, সাতক্ষীরা
কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক তালা কলারোয়া সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। ইতোমধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মহোদয়ের কাছ থেকে তিনি তার নিয়োগপত্র গ্রহণ করেছেন। গেজেট প্রকাশের পর থেকেই সাতক্ষীরা জেলা বিএনপি তথা তার নির্বাচনী এলাকা তালা কলারোয়ার মানুষের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। শহর, বন্দর, গ্রামে চলছে মিষ্টি বিতরণ আর আনন্দ মিছিলের প্রস্তুতি। তার পৈতৃক ভিটা কলারোয়া পৌরসভার পোস্ট অফিস সংলগ্ন বাসায় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। অপেক্ষা করছে প্রিয় নেতার জন্য। এ ব্যাপারে অনুভূতি জানতে চাইলে কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন বলেন আমরা আশাবাদী ছিলাম তালা কলারোয়ার সংসদ সদস্য হিসাবে আমরা হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করতে পারবো। কিন্তু দুর্ভাগ্য একটি কুচক্রী মহল নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের নেতা কে পরাজিত করেছে। তা না হলে এই সাতক্ষীরার মাটিতে আমরা একজন মন্ত্রীকে পেতাম। দুর্ভাগ্য তালা কলারোয়া বাসীর, দুর্ভাগ্য সাতক্ষীরা বাসির। হাবিবুল ইসলাম হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ছিলেন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিও। দীর্ঘ আন্দোলন সংগ্রাম আর সত্তর বছরের মিথ্যা সাজা মাথায় নিয়ে অনিশ্চিত জীবনের দিকে নিজেকে সঁপে দিলেও তিনি কখনো ফ্যাসিস্টদের সাথে আপোষ করেননি। তার এই ত্যাগ দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কলারোয়া পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই তিনি হাবিবুর ইসলাম হাবিবকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। আমি বিশ্বাস করি এই নিয়োগ প্রদানের মাধ্যমে সাতক্ষীরা বাসী একজন প্রকৃত অভিভাবককে পেল। আমি তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি





