মধ্যনগরে বিএনপির ঈদ পুনর্মিলনী: উন্নয়ন দাবিগুলো পূরণের আশ্বাস এমপি কামরুলের

Date:

spot_img

কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও হাওরবন্ধু খ্যাত কামরুজ্জামান কামরুল।

বুধবার (৩ জুন) মহিষখলা বাজারে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়। পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা বর্ণাঢ্য নৃত্য পরিবেশন করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস ছালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হযরত আলী সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

সভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামাল হোসেন (মেম্বার), ইউনিয়ন যুবদলের সভাপতি হযরত আলী, সহ-সভাপতি জমির হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রনেতা হাসান সিকদার, হাবিবুর রহমান, আমিনুল হক রানা এবং যুবদল নেতা রফিজ উদ্দিন রনি প্রমুখ।

বক্তারা মহিষখলা, বান্দ্রা ও বহেরাতলী এলাকার মানুষের সহজ যাতায়াত নিশ্চিত করতে মহিষখলা নদীর ওপর একটি সেতু নির্মাণ, মহিষখলা নদী খনন, নদীর তীর রক্ষায় প্রটেকশন ওয়াল নির্মাণ, ঘিলাগড়া ও কাইতাকোণা নদীতে সেতু নির্মাণ এবং ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে একটি শুল্ক স্টেশন স্থাপনের জোরালো দাবি জানান। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এসব দাবি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন এলাকার সাধারণ মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “সুনামগঞ্জ-১ দীর্ঘদিন ধরে অবহেলিত একটি জনপদ। এর মধ্যে মধ্যনগর উপজেলা সবচেয়ে বেশি অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। শিক্ষা, যোগাযোগ ও জীবনমান উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে এ অঞ্চল এখনও পিছিয়ে রয়েছে। একজন অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে মোটরসাইকেলের ওপর নির্ভর করতে হয়, যা অত্যন্ত দুর্ভোগের বিষয়।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আমি কোনো ব্যক্তি বা দলের একার এমপি নই; দল-মত নির্বিশেষে সবার এমপি। এ এলাকায় একটি শুল্ক স্টেশন স্থাপিত হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমি আপনাদের দাবিগুলো বাস্তবায়ন এবং এখানে একটি শুল্ক স্টেশন স্থাপনের বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “দলের পরিচয়ে কেউ অনিয়ম, দুর্নীতি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...