বাহুবলে প্রকাশ্য জুয়া খেলার দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

Date:

spot_img

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৬ নং মিরপুর ইউনিয়নের ভুগলি গ্রামে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন ) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় উপজেলার ভুগলি গ্রামে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় প্রকাশ্যে জুয়া খেলার দায়ে মো. নেওয়াজ আলী (৫৬) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় The Public Gambling Act, 1867 এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় বাহুবল মডেল থানার এসআই ইব্রাহিম আকন্দ, পুলিশ সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জুয়া একটি সামাজিক ব্যাধি। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর এবং অনেককে ঋণের বোঝায় জর্জরিত করে। তাই জুয়া থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোথাও জুয়া খেলার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...