‎আম বাগানে চাষিদের মুখে আনন্দের হাসি

Date:

spot_img

‎খুলনা থেকে রাজিবুল ইসলাম রাজীব

‎সাতক্ষীরার মাধবকাটি-বলাডাঙ্গা এলাকার আম বাগানগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গাছে গাছে ঝুলছে নানা জাতের সুস্বাদু আম। ভালো ফলন ও বাজারমূল্য পাওয়ায় আমচাষিদের মুখে ফুটে উঠেছে স্বস্তি ও আনন্দের হাসি।

‎সোমবার (২৫ মে) দুপুর দুইটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার পরিচিত আমচাষি ও সাবেক ইউপি সদস্য ইকবাল আনোয়ার সুমন তার বাগান থেকে দ্বিতীয় দফায় আম সংগ্রহ শুরু করেছেন। শ্রমিকদের ব্যস্ততা আর বাগানজুড়ে পাকা আমের সুবাসে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে পুরো এলাকায়।

‎আমচাষি সুমন জানান, চলতি মৌসুমে প্রথম চালানে প্রায় ৬০ হাজার টাকার আম বিক্রি করেছেন। দ্বিতীয় চালানের আম বাজারে তোলার আগেই তিনি বেশ আশাবাদী। তিনি বলেন, “অন্যান্য বছরের তুলনায় এবার আমের ফলন অনেক ভালো হয়েছে। ভাইরাস ও পোকার আক্রমণ কম হওয়ায় আমরা বাগান মালিকরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”

‎তিনি আরও বলেন, সাতক্ষীরার ঐতিহ্যবাহী হিমসাগর, ল্যাংড়া, হাড়িভাঙ্গা, গোপালভোগ ও লতা জাতের আম দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। স্বাদ ও গুণগত মানের কারণে এসব আমের চাহিদাও বেশ বেশি।

‎আমচাষিদের দাবি, সরকারি সহযোগিতা ও কৃষি প্রণোদনা বাড়ানো হলে ভবিষ্যতে আরও বেশি উৎপাদন সম্ভব হবে। এতে একদিকে যেমন আমচাষিরা লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই খাত।
‎স্থানীয়দের মতে, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে এ বছর সাতক্ষীরার আমচাষে সফলতা এসেছে। ফলে জেলার বিভিন্ন বাগানে এখন চলছে আম সংগ্রহ ও বাজারজাতকরণের ব্যস্ততা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...