সোনাডাঙ্গায় ব্যবসায়ীকে গুলি, খুলনা মেডিকেলে চিকিৎসাধীন

Date:

spot_img

খুলনা ব্যুরো প্রধান

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলী নুর ডাবলু (৪৮) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। রোববার (১৭ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

আহত আলী নুর ডাবলু পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা। তিনি এতিম আলীর ছেলে এবং পেশায় ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার শরীরের তিনটি স্থানে গুলিবিদ্ধ হন। গুলি তার বাম কাঁধ, বাম হাতের কব্জি এবং বাম হাতের কনুইয়ের উপরের অংশে লাগে।

গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে কিংবা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...