মালয়েশিয়ায় এমপি মাসুদ সাঈদীকে সংবর্ধনা ও মতবিনিময় সভা ১৭ মে

Date:

spot_img

প্রেস বিজ্ঞপ্তি

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আগামী ১৭ মে ২০২৬, রবিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সংবর্ধনা ও মতবিনিময় সভা। পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও Istanbul Hotel & Resort Limited-এর সম্মানিত চেয়ারম্যান মাসুদ সাঈদী-এর মালয়েশিয়া আগমন উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা মাসুদ সাঈদী এমপি। সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন Istanbul Hotel & Resort Limited-এর ব্যবস্থাপনা পরিচালক ডি এম এমদাদুল হক, ডিরেক্টর অব মার্কেটিং আবু তৈয়ব রাশেদ এবং ডিরেক্টর অব এডমিন হাফিজুর রহমান।

আয়োজক সূত্রে জানা গেছে, এই সংবর্ধনা ও মতবিনিময় সভায় মালয়েশিয়া প্রবাসী শেয়ারহোল্ডারদের পাশাপাশি নতুন আগ্রহী বিনিয়োগকারী ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে Istanbul Hotel & Resort Limited-এর চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজমভিত্তিক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরা হবে।

বিশেষ করে বাংলাদেশে হালাল ট্যুরিজম শিল্পের সম্ভাবনা, আন্তর্জাতিক পর্যায়ে এর সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পর্যটন খাতের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে নতুন শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিকল্পনা, রিসোর্ট উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ বিনিয়োগ সুবিধাসমূহ তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৭ মে ২০২৬ কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ রাঁধুনী বিলাস রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায় সভাটি শুরু হবে ।

প্রবাসী শেয়ারহোল্ডারদের আয়োজনে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে Istanbul Hotel & Resort Limited-এর সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল শেয়ারহোল্ডার, শুভানুধ্যায়ী, প্রবাসী ব্যবসায়ী ও আগ্রহী অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...