চাকরির পেছনে নয়, উদ্যোক্তা হওয়ার স্বপ্নে সফল মধ্যনগরের ‘বিসমিল্লাহ মেডিকেল হল’

Date:

spot_img

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বর্তমান সময়ে অধিকাংশ তরুণ যখন চাকরির পেছনে দীর্ঘ সময় ব্যয় করছেন, তখন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আত্মনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সুনামগঞ্জের মধ্যনগরের তরুণ উদ্যোক্তা মোঃ অলিউল্লাহ। চাকরির আশায় বসে না থেকে নিজ প্রচেষ্টা ও পরিশ্রমে গড়ে তুলেছেন “বিসমিল্লাহ মেডিকেল হল”। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি স্থানীয় মানুষের আস্থা ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

মধ্যনগর উপজেলার ব্যস্ত বাজার এলাকায় প্রতিষ্ঠিত “বিসমিল্লাহ মেডিকেল হল”-এ প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি সাধারণ মানুষের জন্য আন্তরিক সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। স্থানীয়দের মতে, ভালো ব্যবহার, সেবার মান এবং জরুরি সময়ে ওষুধ সরবরাহের কারণে প্রতিষ্ঠানটি দ্রুতই এলাকাবাসীর নির্ভরতার জায়গায় পরিণত হয়েছে।

প্রতিষ্ঠানের উদ্যোক্তা মোঃ অলিউল্লাহ জানান, শুরুটা সহজ ছিল না। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্য দিয়েই পথচলা শুরু করতে হয়েছে। তবে আত্মবিশ্বাস, সততা ও কঠোর পরিশ্রমই তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।

তিনি বলেন, “গ্র্যাজুয়েশন শেষ করার পর চাকরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করে নিজেই কিছু করার সিদ্ধান্ত নিই। ছোট পরিসরে শুরু করলেও এখন মানুষের ভালোবাসা ও বিশ্বাস আমাকে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, “বিসমিল্লাহ মেডিকেল হল” ইতোমধ্যে এলাকায় একটি বিশ্বস্ত ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। বিশেষ করে রাত-বিরাতে ওষুধ সরবরাহ এবং রোগীদের প্রতি মানবিক আচরণের কারণে প্রতিষ্ঠানটির সুনাম দিন দিন বাড়ছে।

একই গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, “মোঃ অলিউল্লাহ একজন ভদ্র, পরিশ্রমী ও উদ্যোমী তরুণ। চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে ব্যবসা শুরু করে সে সমাজের তরুণদের জন্য অনুকরণীয় উদাহরণ তৈরি করেছে। এ ধরনের তরুণ উদ্যোক্তারা এগিয়ে এলে স্থানীয় অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি বেকারত্বও অনেকাংশে কমে আসবে।”

সচেতন মহলের মতে, দেশে ক্রমবর্ধমান বেকারত্ব মোকাবিলায় তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বিসমিল্লাহ মেডিকেল হল” সেই সম্ভাবনারই একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠেছে।
স্থানীয় যুবকদের উদ্দেশ্যে মোঃ অলিউল্লাহর বার্তা, “সততা, ধৈর্য ও পরিশ্রম থাকলে ছোট উদ্যোগও একদিন বড় প্রতিষ্ঠানে রূপ নিতে পারে।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...