জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

Date:

spot_img

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষাখাতের উন্নয়নের কোনো বিকল্প নেই।

শনিবার (৯ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত “চায়না-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন ফোরাম-২০২৬”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে চীন দূতাবাস ও ‘চায়না-বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন’।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সিলেবাস, কারিকুলাম ও একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একইসঙ্গে সাধারণ ও কারিগরি শিক্ষকদের দক্ষতা বাড়াতে চীনের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব গ্রহণের উপযোগী করে গড়ে তুলতে হবে। আর সে লক্ষ্যেই আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে ড. মিলন বলেন, দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান সেতুবন্ধন হবে শিক্ষা। এ সময় শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

চীনের রাষ্ট্রদূত ইয়েন ওয়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, বুয়েটের উপাচার্য ড. এবিএম বদরুজ্জামান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...