বরিশালে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু, আহত শিশু

Date:

spot_img

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে ইয়াসমিন বেগম (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাত বছর বয়সী ছেলে জিসান গুরুতর আহত হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ঝড়ের সময় ওই গ্রামের রংমিস্ত্রি সোহেলের টিন-কাঠের তৈরি ঘরের ওপর বড় একটি চাম্বুল গাছ ভেঙে পড়ে। এতে ঘরটি মুহূর্তেই বিধ্বস্ত হয়ে যায়। ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সোহেলের স্ত্রী ইয়াসমিন বেগমের মৃত্যু হয়। এ সময় তার ছেলে জিসান গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক খাদ্যসামগ্রী এবং মৃতের দাফন-কাফনের জন্য ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সহযোগিতা প্রদান করা হবে।

এদিকে আকস্মিক এ কালবৈশাখী ঝড়ে চাখারসহ উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা, পানের বরজ, পেঁপে বাগান ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...