পীরগাছায় জাল টাকাসহ আটক ২

Date:

spot_img

রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগাছায় অভিযান চালিয়ে জাল টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে) রাতে উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পীরগাছা থানার একটি দল সাতদারগা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বুড়াগাজীর মেলায় কয়েকজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা।

এ সময় আটক শাহাজুল ইসলামের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৫০০ টাকার ৫টি জাল নোট এবং সুমন মিয়ার শার্টের বুক পকেট থেকে ৫০০ টাকার ৩টি জাল নোট উদ্ধার করা হয়।

আটকরা হলেন— মোঃ শাহাজুল ইসলাম (২৮) ও মোঃ সুমন মিয়া (৩৩)। তারা দুজনই পীরগাছা উপজেলার হরিরাম এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পুলিশকে জানিয়েছেন, পলাতক আব্দুস ছালাম তাদের এসব জাল টাকা বাজারে আসল টাকা হিসেবে ছড়িয়ে দেওয়ার জন্য দিয়েছিল।

পরে জব্দকৃত আলামতসহ আটক দুজনকে থানায় নিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...