কক্সবাজারে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন

Date:

spot_img

কক্সবাজার প্রতিনিধি

মহান মে দিবস ২০২৬ ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে কক্সবাজারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন, কক্সবাজার এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কক্সবাজার-এর যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসের সূচনায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, মালিকপক্ষ, দোকান মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে গুমগাছতলা পর্যন্ত অগ্রসর হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য প্রদান করেন। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মস্থলের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন রোগে আক্রান্ত ৭ জন শ্রমিকের মাঝে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...