‎শ্রমিক দিবসে রংপুরে শ্রমিক অধিকার পরিষদের র‍্যালি ও সমাবেশ

Date:

spot_img


‎রংপুর প্রতিনিধি

‎আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে রংপুর জেলা ও মহানগর শাখা শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে শ্রমিকদের অধিকার আদায়, কর্মসংস্থান নিরাপত্তা এবং শোষণমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার দাবিতে সংগঠনটির নেতৃবৃন্দ জোরালো দাবি জানান।

শুক্রবার (১ মে) সকাল ৯টায় র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর টাউন হলে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় কমিটির সদস্য মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসই হচ্ছে মে দিবসের মূল চেতনা। কিন্তু দুঃখজনকভাবে আজও আমাদের দেশের অনেক শ্রমিক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়নি। শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন জরুরি।

‎রংপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদ কলি বলেন, শ্রমিকরা আজও নানা বৈষম্যের শিকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধি করা হচ্ছে না। শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় সামাজিক বৈষম্য আরও বাড়বে। শ্রমিক অধিকার পরিষদের রংপুর জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জান্নাত আলী বলেন, শ্রমিকদের সংগঠিত হওয়ার বিকল্প নেই। শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে তাদের ন্যায্য দাবি কখনোই বাস্তবায়ন হবে না। শ্রমিকদের অধিকার আদায়ে গণআন্দোলন গড়ে তুলতে হবে।যুব অধিকার পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বলেন, দেশের তরুণ শ্রমশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে। একইসঙ্গে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। বেকারত্ব দূরীকরণ এবং শ্রমিকদের দক্ষতা উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।”

‎এ বিষয়ে রংপুর মহানগর গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক আল এমরান সুজন মুঠোফোনে বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু বাস্তবতায় তারা এখনও নানা বঞ্চনার শিকার। শ্রমিকবান্ধব আইন বাস্তবায়ন এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। রংপুর মহানগর গণঅধিকার পরিষদের সদস্য সচিব ইয়াছিন আলী মুঠোফোনে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে শ্রমিকদের অধিকার নিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”

‎সভায় বক্তারা আরও বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। তারা শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনে সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানান।আলোচনা সভা শেষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে একটি শান্তিপূর্ণ র‍্যালির মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...