খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

Date:

spot_img

রাজিবুল ইসলাম রাজিব, খুলনা প্রতিনিধি

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ মে) খুলনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেইফটি দিবস।

এ উপলক্ষে সকালে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন খুলনা শাখা উদ্যোগে শেরেবাংলা রোড দরগাপাড়া নিজস্ব কার্যালয়ের সামনে আকিজ গ্রুপের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি)।
প্রধান অতিথি বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ, সামাজিক মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। তারা বলেন, শ্রমিক কোনো যন্ত্র নয়—তারা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাই শ্রমিকদের প্রতি মানবিক আচরণ এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের আলোকে তাদের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি।

বক্তারা আরও বলেন, শ্রমিকের স্বার্থ সুরক্ষিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। মালিক-শ্রমিক পারস্পরিক সহযোগিতা, আস্থা ও একে অপরের স্বার্থ রক্ষার মাধ্যমে একটি সমৃদ্ধ কর্মপরিবেশ গড়ে তুলতে পারে। অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করেই মালিক-শ্রমিক সম্পর্কের স্থায়ী সমাধান সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে শ্রমিক অধিকার, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...