
কক্সবাজার প্রতিনিধি
হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী পুনরায় স্বপদে বহাল হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
বুধবার সকাল ১০টায় তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন। জবাবে সোহেল জাহান চৌধুরীও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলের মালা পরিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্মান প্রদর্শন করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা স্বরূপা পাল, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ, গ্রাম পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় চেয়ারম্যানের সমর্থক, শুভানুধ্যায়ী, ভোটার ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।





