
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের আইনশৃংখলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। চুরি-ডাকাতি-খুন-অপহরন-ছিনতাইসহ সব ধরনের অপরাধমুলক কর্মকান্ড চরমভাবে বৃদ্ধি পেয়েছে। রোধ করতে পারছেনা পুলিশ।
গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের রাকিব হোসেনের বাড়ীতে ডাকাতি-নগদ ১৩ লাখ টাকা, ৯ভরি স্বর্ন ও বাড়ীর দলিলসহ অন্যান্য মালামাল লুট করে নিয়েছে ডাকাতদল।।
শনিবার (২৫ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের রকিব হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ীর মালিক ভূক্তভোগী রকিব হোসেন সাংবাদিকদের জানান, শনিবার (২৫)এপ্রিল গভীর রাতে একদল ডাকাত বাড়ীর বেলকুনির গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা বাড়ীর লোকজনদের অস্ত্রের মুখে জিম্মী করে জোরপূর্বক কল্যাপসিবল গেটের চাবি নিয়ে তালা খোলে। পরে, ডাকাত দলের সদস্যরা অন্যান্য কক্ষে প্রবেশ করে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ঘরে থাকা নগদ ১৩ লাখ টাকা, ৯ ভরি স্বর্ণালংকার,জমির দলিলসহ অন্যান্য মালামাল লুট করে। আধা ঘন্টা ভবনের মধ্যে অবস্থান করে যাওয়ার আগে প্রতিটি কক্ষে ঢুকে ওয়ারড্রপ, আলমারী, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে পালিয়ে যায় ডাকাতদল। এ সময় তারা বাড়ির লোকজনকে মারধরও করে এবং এ নিয়ে বাড়াবাড়ি করলে পরিবারের লোকজনদের মেরে ফেলারও হুমকি দিয়ে শাসিয়ে যায়।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের ধরার চেষ্টা চলছে।
গত বৃহস্পতিবার রাতে আইনশৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে কোটালীপাড়ার শিকিরবাজার এলাকা থেকে ২ স্বন ব্যবসায়ীকে ধরে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর কাছে আটক কথিত ২ ডাকাত সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।
একই দিনে টুঙ্গিপাড়ার রামচন্দ্রপুর এলাকা থেকে ১টি গরু ও ২টি ছাগল চুরি করে পালানোর সময় একজন ট্রাক চালক ও হেলপারকে ছাগল/গরুসহ আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।





