চৌদ্দগ্রামে স্টার লাইন বাস চাপায় যুবক নিহত

Date:

spot_img

কুমিল্লা প্রতিনিধি

‎কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস স্টার লাইনের চাপায় মোঃ জুয়েল (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি ফেনী জেলার ফেনী সদরের অশ্বদিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর নামক স্থানে। নিহত জুয়েল পরিবার নিয়ে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুরে আবদুর সাত্তারের বাসায় ভাড়া থাকতেন।

‎‎তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহাব উদ্দিন।

‎প্রত্যক্ষদর্শী আবদুল হামিদ জানান, নিহত জুয়েল চা খেয়ে রাস্তা পারাপারের সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে স্টার লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়।

মৃত ‎জুয়েলের বাসার মালিক আবদুর সাত্তার জানান, নিহত জুয়েলের এক মেয়ে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আর ছেলে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। দূর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ ও স্টার লাইন পরিবহনের কয়েকটি বাস আটক করে।

‎মিয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: সাহাব উদ্দিন বলেন, ”দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। পালিয়ে যাওয়া বাসটি ও তার চালককে সনাক্ত করে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...