খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

Date:

spot_img

রাজিবুল ইসলাম রাজিব, খুলনা প্রতিনিধি

খুলনার জেলার পাইকগাছা উপজেলার খড়িয়া ভড়েঙ্গারচক এলাকায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় আসামি প্রকাশ সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। রায়ে প্রকাশ সরদারকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) চৌধুরী তৌহিদুর রহমান তুষার।
মামলাটি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল এবং রায় ঘোষণার মধ্য দিয়ে এর বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সমাপ্তি ঘটল।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...