ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Date:

spot_img

ময়মনসিংহ প্রতিনিধি

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে নানা আয়োজনে। এ উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং সিভিল সার্জন অফিস, ময়মনসিংহের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. ফয়সল আহমেদ।

সভার সভাপতির বক্তব্যে ডা. ফয়সল আহমেদ বলেন,একটি সুস্থ জাতি গঠনের জন্য সুষম পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরী। পুষ্টি বৈষম্য দূর করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং নিরাপদ খাদ্য গ্রহণে গুরুত্ব দিতে হবে। ফরমালিন ও কীটনাশকমুক্ত খাদ্য নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন,বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা গড়ে তোলা জরুরি। তাদেরকে নিয়মিত শাকসবজি, ফলমূল এবং পুষ্টিকর খাবার গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম হিসেবে গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম,ডা. নাসির উদ্দীন,ডাঃ মানিক, ডা. রিফাত জাহান, মেডিকেল অফিসার ডা. সায়লা সারমিন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জাবেদ হোসেন, ওয়াল্ড ভিশন বাংলাদেশ ডা. জয়েন্ত, মোঃ আবুল কালাম আজাদ, স্যানিটারি ইন্সপেক্টর শামসুল আলম,শাহ আলম,পাবলিক হেলথ নার্স ইসমাইল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

বক্তারা বলেন,ফরমালিনমুক্ত ও কীটনাশকমুক্ত খাদ্য গ্রহণের মাধ্যমে পুষ্টি নিশ্চিত করা সম্ভব। এজন্য কৃষক, বিক্রেতা এবং ভোক্তা সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...