বোরহানউদ্দিনে ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, আদালতে সোপর্দের প্রস্তুতি

Date:

spot_img

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার দালালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকা থেকে মোঃ আজগর মাল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং মোঃ বেলাতে হোসেন ওরফে বেলু মালের ছেলে।

আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত আজগর মালের বিরুদ্ধে মাদক সংক্রান্ত দুটি জিআর ওয়ারেন্ট এবং একটি সাজা জিআর ওয়ারেন্ট দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল। সংশ্লিষ্ট আদালতের রায়ে তার এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০০০ হাজার টাকা অর্থদণ্ড নির্ধারিত রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয় এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে আটক করা সম্ভব হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয়দের মতে, মাদকবিরোধী এ ধরনের ধারাবাহিক অভিযান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...