সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি মজুদ, জরিমানা ও জব্দ

Date:

spot_img

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সার ও কীটনাশকের দোকানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।

জানা যায়, বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার এসএম ট্রেডার্স নামের একটি মেঘনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সংগ্রহ করে বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারের মেসার্স সুমন স্টোরের স্বত্বাধিকারী নুরুল ইসলাম তা নিজ দোকানে মজুদ করতেন। পরে তিনি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে লিটারপ্রতি ৫০ থেকে ৬০ টাকা বেশি দামে বিক্রি করে আসছিলেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বরিশাল জেলা শাখার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু করেন। অনুসন্ধানে দেখা যায়, আগরপুর বাজারে ওই ব্যবসায়ীর মালিকানাধীন পাঁচটি দোকান ও দুটি গোডাউন রয়েছে, যেখানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা হতো।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে এনএসআই সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় তিন হাজার লিটার জ্বালানি তেল (আনুমানিক মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা) জব্দ করে।

এসময় অবৈধভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে নুরুল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জব্দকৃত ডিজেল স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে ট্রলার, ট্রাক্টর, স্পিডবোট ও আলফা চালকদের কাছে বিক্রি করা হয়, যার মূল্য দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার টাকা। এছাড়া জব্দকৃত ৬০০ লিটার অকটেন স্থানীয় মোটরসাইকেল ও পাম্প চালকদের কাছে ৮৪ হাজার টাকায় বিক্রির প্রক্রিয়া চলমান রয়েছে।

উদ্ধারকৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা, উপজেলা প্রশাসন এবং আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...