ফুলবাড়ীয়ায় জলাবদ্ধতা নিরসনে ১০ কিমি খাল খনন কার্যক্রম শুরু

Date:

spot_img

ময়মনসিংহ প্রতিনিধি

গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পুনঃখনন কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে সরকার।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কিলোমিটার) খনন/পুনঃখনন প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

প্রকল্পটির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ তাকি তাজওয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মু. কামরুল হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জননেতা আব্দুল করিম সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল হক, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, মাসুদ খান এবং রাধাকানাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল করিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকল্পটির মাধ্যমে একদিকে জলাবদ্ধতা নিরসন হবে, অন্যদিকে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং অতিদরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি এর আওতায় বাস্তবায়িত হচ্ছে।

জননেতা আব্দুল করিম সরকার বলেন, এই খাল খনন প্রকল্প শুধু জলাবদ্ধতা দূর করবে না, এটি আমাদের কৃষিকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি এলাকার অসহায় ও অতিদরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এমন উদ্যোগ আমাদের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আব্দুল করিম সরকার তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ভাবনায় গ্রামীণ অবকাঠামো ও কৃষি খাত বিশেষ গুরুত্ব পেয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...