হরমুজ প্রণালি আবারও বন্ধ করল ইরান

Date:

spot_img

খুলে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ বহাল থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরান বারবার দাবি করে আসছে, তাদের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত থাকলে গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত ওয়াশিংটন তার অবরোধ নীতি প্রত্যাহার করবে না।

এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সাময়িকভাবে হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দেয় ইরান। তবে সে সময় দেশটি জানায়, প্রণালি অতিক্রমকারী সব বাণিজ্যিক জাহাজকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অনুমতি নিতে হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালির এই অস্থিরতা আন্তর্জাতিক বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...