রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

Date:

spot_img

সুরুজ আলী, রাজশাহী ব্যুরো

এর মধ্যে পাঁচটি থানার ওসি রয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) বিকালে আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান এক অফিস আদেশে এ বদলি কার্যকর করেন।

আদেশ অনুযায়ী, বেলপুকুর থানার ওসি আরজুনকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক, শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানার ওসি, দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে আরএমপির পুলিশ ট্রেনিং স্কুলের পরিদর্শক, মতিহার থানার ওসি আবুল কালাম আজাদকে রাজপাড়া থানার ওসি এবং রাজপাড়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কবির হোসেনকে শাহমখদুম থানার ওসি এবং দামকুড়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলমকে একই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলমকে একই পদে কর্ণহার থানায়, রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) এম এম আবু জাফরকে রাজপাড়া থানায় ও কর্ণহার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ মন্ডলকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এটি একটি নিয়মিত বদলি। আরএমপির কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনার স্বার্থেই যাকে যেখানে প্রয়োজন সেখানে বদলি করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...