‎দুমকীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Date:

spot_img

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকীতে ট্রাক চাপায় প্রাণ গেল হারুন অর রশিদ খান (৭০) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার।
‎
‎বুধবার (১৫ এপ্রিল)  সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার প্রধান ফটকের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।  এতে গুরুতর আহত হয়েছেন রিয়াজ হাওলাদার (২৪) নামে ট্রাকচালক।
‎
‎মৃত হারুন অর রশিদ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের সাবেক চেয়ারম্যান প্রয়াত গিয়াসউদ্দিন খানের ছেলে। আহত ট্রাক চালক রিয়াজ পার্শ্ববর্তী বাকেরগঞ্জের তবিরকাঠি এলাকার শামীম হাওলাদারের ছেলে।
‎
‎স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় হারুন অর রশিদ সকালে হাঁটতে  বের হন। উপজেলা প্রধান ফটক অতিক্রম করে পশ্চিম পাশে যেতে না-যেতেই বাউফল গামী ঢাকা মেট্টো ন-২৩- ১৬৪৮ ট্রাকটি সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
‎
‎স্থানীয়রা  দু’জনকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত ট্রাক চালককে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পঠানো হয়েছে।
‎
‎দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জি এম ডাঃ এনামুল হক জানান, ৮ টার দিকে দুজনকে হাসপাতালে নিয়ে আসলে হারুনকে মৃতাবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত ট্রাক চালককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
‎
‎দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দীন জানান, হাসপাতাল থেকে লাশটি থানায়  আনা হয়েছে। নিহতের পরিবার  ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করায় উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...