শুরু হচ্ছে ই-হেলথ কার্ড কার্যক্রম, প্রাথমিকভাবে ৫ জেলায় বাস্তবায়ন

Date:

spot_img

দেশের সাধারণ মানুষের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণের জন্য এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক, কৃষক, দিনমজুরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমও শুরু হয়েছে।

তিনি আরও জানান, খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি উন্নয়নে কাজ চলছে, যা খেটে খাওয়া মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের জন্য সম্মানী প্রদানের উদ্যোগও বাস্তবায়নাধীন রয়েছে বলে তিনি জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...