৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের ঘোষণা

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দফতর ও সংস্থার শূন্য পদ পূরণের লক্ষ্যে ইতোমধ্যে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে আরও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, সারাদেশে খেলাধুলার পরিবেশ উন্নয়নে শহর ও গ্রামাঞ্চলে উন্মুক্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা করে খেলার মাঠ গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রী বলেন, হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশে পেপাল সেবা চালু করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

ক্রীড়াবিদদের সহায়তায় প্রাথমিকভাবে ৫০০ জনকে ভাতার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। এর মধ্যে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদ ইতোমধ্যে ভাতা পেয়েছেন।

এছাড়া বিদেশে উচ্চশিক্ষার জন্য ভাষা শিক্ষার্থী ভিসায় যাওয়া শিক্ষার্থীদের ঋণ সুবিধা বাড়ানো হয়েছে। জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট অব এলিজিবিলিটির ভিত্তিতে ভিসা পাওয়ার আগেই ঋণ গ্রহণ সহজ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...