স্পেনে নথিহীন অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা, বৈধতার সুযোগ পাচ্ছেন প্রায় ৫ লাখ

Date:

spot_img

স্পেনে অবস্থানরত নথিহীন অভিবাসীদের জন্য বড় ধরনের সুযোগ তৈরি করেছে দেশটির সরকার। নতুন ঘোষিত ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচির আওতায় বাংলাদেশিসহ প্রায় পাঁচ লাখ অনিবন্ধিত অভিবাসী বৈধতার জন্য আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার মঙ্গলবার এ কর্মসূচির অনুমোদন দেয়। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে অনলাইনে আবেদন শুরু হবে। ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন গ্রহণ করা হবে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

নতুন উদ্যোগের ফলে যোগ্য আবেদনকারীরা এক বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি পাবেন। পরবর্তীতে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তারা স্থায়ী বসবাস ও অন্যান্য সুযোগ-সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই ২০২৬ সালের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে এবং অন্তত পাঁচ মাস সেখানে অবস্থানের প্রমাণ দেখাতে হবে। পাশাপাশি কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না।

অভিবাসনবিষয়ক মন্ত্রী এলমা সাইজ জানান, পুরো প্রক্রিয়াটি সহজ করতে অনলাইন ও সরাসরি—দুই ধরনের আবেদন ব্যবস্থাই চালু করা হয়েছে।

বিশ্বজুড়ে অভিবাসনবিরোধী মনোভাব বাড়তে থাকলেও স্পেন সরকারের এই সিদ্ধান্ত দেশটিকে ব্যতিক্রমী অবস্থানে নিয়ে গেছে। তবে এ উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিতর্কও সৃষ্টি হয়েছে। বিরোধী দল পিপলস পার্টির নেতা আলবার্তো নেজ ফেইহো এই পদক্ষেপকে “অমানবিক, অন্যায্য ও অনিরাপদ” বলে আখ্যায়িত করেছেন।

অন্যদিকে, সরকার বলছে—দেশটির জনসংখ্যায় বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, যা অর্থনীতি ও শ্রমবাজারে চাপ তৈরি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় অভিবাসীদের অন্তর্ভুক্ত করা একটি ‘প্রয়োজনীয় ও ন্যায়সংগত’ পদক্ষেপ।

স্পেনে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এ নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে। তাদের মতে, বৈধতার সুযোগ তৈরি হওয়ায় জীবনযাত্রা সহজ হবে।

বাংলাদেশি অভিবাসী মুরুল ওয়াইদ বলেন, “এখানে কাজ পাওয়া কঠিন, থাকার জায়গাও অনিশ্চিত। এখন বৈধ হওয়ার সুযোগ আসায় সবাই খুব খুশি।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...