লাখাইয়ে হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থার ২৫ বছরপূর্তি উদযাপন

Date:

spot_img

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

লাখাই উপজেলার মধ্য সিংহগ্রামে হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থার ২৫ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার সভাপতি আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাইয়ের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাবেক সভাপতি নুরুল ইসলাম সাফি ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল আওয়াল তালুকদার।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিলাওয়াত করেন মাওলানা বোরহান উদ্দিন। স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্থার অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি আব্দুস শহীদ, সহ-সভাপতি আলহাজ্ব জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কাজী মাহমুদুল হাসান, বদর উদ্দিন, মোশাহিদ আহমেদ বাবুল, আব্দুল কুদ্দুস চৌধুরী, ইছা মিয়া চৌধুরী, দুলাল আহমেদ মেম্বার ও মুসাউল আলম নিরবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আলহাজ্ব আনোয়ার হোসেন মাষ্টারকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তাঁর কনিষ্ঠ পুত্র এবং লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম। এছাড়া সাবেক সভাপতি প্রয়াত সামছুন্নুর চৌধুরী টুকুনের পক্ষে তাঁর পুত্র সাইফুল ইসলাম চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত শাখাওয়াত হোসেন শাহীনের পক্ষে তাঁর ছোট ভাই সম্মাননা গ্রহণ করেন।

সংস্থার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুল আওয়াল তালুকদার ও সাবেক সভাপতি নুরুল ইসলাম সাফির হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি। পরবর্তীতে সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথিকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থা গত ২৫ বছর ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা প্রশংসনীয়। তিনি সংস্থার কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি সংস্থার নির্মাণাধীন কার্যালয়ের জন্য আর্থিক সহায়তা এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সহযোগিতার প্রতিশ্রুতিও দেন।

এর আগে প্রধান অতিথি সংস্থার উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...