উল্লাপাড়া থেকে ঢাকায় এনেও বাঁচানো গেল না শিশুটিকে

Date:

spot_img

শেখ মাহবুব, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়নের ভয়নগর গ্রামের মুকুট ইসলামের ১৭ মাস বয়সি মেয়ে মালিহা বিনতে মাহফুজা। হাম রোগে আক্রান্ত হওয়া এই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ থেকে আনা হয় রাজধানী ঢাকায়।

কিন্তু ঢাকায় এনেও শেষরক্ষা হয়নি, রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মালিহার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫ দিন আগে ঠান্ডা, কাঁশি ও জ্বর নিয়ে মালিহাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে আনা হয়। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তার শরীরে হাম রোগ শনাক্ত করেন। এরপর থেকে সিসিইউতে চিকিৎসাধীন ছিল শিশুটি। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে মারা যায় মালিহা।

নিহতের ফুপি উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি বলেন, তার বড় ভাইয়ের মেয়ে মালিহা হাম আক্রান্ত হওয়ার পর চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...